| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত চার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১২:০৩:১৫:অপরাহ্ন  |  ১১৯১৯০৫ বার পঠিত
ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত চার

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় স্টকটন শহরের একটি রেস্তোরাঁয় হওয়া এই হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

স্থানীয় পুলিশ বলেছে, নিহতদের মধ্যে বয়স্ক ও শিশুরা রয়েছে। আহতদের অবস্থা এখনও নিশ্চিত করা হয়নি। হামলাকারী এখনো পলাতক।

সান জোয়াকিন কাউন্টি শেরিফ দপ্তর জানায়, হামলাটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে (বাংলাদেশ সময় রোববার ভোর ২টা) ঘটে। দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, এই ঘটনা অবিশ্বাস্য ও মর্মান্তিক। তদন্ত চলছে, তাই তথ্য এখনো সীমিত।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি টার্গেট করে করা হামলা এবং তদন্তকারীরা সব ধরনের সম্ভাবনা যাচাই করছেন। এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে স্টকটনের মেয়র ক্রিস্টিনা ফুগাজি বলেছেন, পরিবারগুলোকে হাসপাতালে গিয়ে প্রার্থনা করতে হবে, এটা হওয়ার কথা নয়। তাদের একসাথে সময় কাটানোর কথা।

ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে কঠোর অস্ত্র আইন রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই আইনকে বিভিন্নভাবে লঙ্ঘন করা হয়েছে। ২০২১ সালে এক ফেডারেল বিচারক এআর-১৫ এর মতো অ্যাসল্ট রাইফেলের নিষেধাজ্ঞা বাতিল করেন।

এক বছর পরে মার্কিন সুপ্রিম কোর্ট নিউইয়র্কের অস্ত্র বহন সীমিত করার আইন বাতিল করে, যা ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যের অস্ত্র নিয়ন্ত্রণ আইনকেও ঝুঁকির মুখে ফেলে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪