| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেক্সিকোর বারে সশস্ত্র হামলায় নিহত ৭

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৫:৪০:০০:পূর্বাহ্ন  |  ১১৬৯০৪৬ বার পঠিত
মেক্সিকোর বারে সশস্ত্র হামলায় নিহত ৭
ছবির ক্যাপশন: মেক্সিকোর বারে সশস্ত্র হামলায় নিহত ৭

রিপোর্টার্স২৪ ডেস্ক : মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরের একটি বারে রবিবার রাত হঠাৎই নেমে আসে রক্তক্ষয়ী তাণ্ডব। অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র হামলাকারীরা বারের ভেতরে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং পাঁচজনের বেশি লোক গুরুতর আহত হন। হামলার পরপরই অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। তবে চলমান অভিযানে এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুইটি পিকআপ গাড়িতে করে আসা অপরাধীরা কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই বারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে চারজন নিহত হয়, পরে তুলা ও তেপেখির স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

হিদালগো কর্তৃপক্ষের মতে, তুলা অঞ্চল দীর্ঘদিন ধরে জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য কুখ্যাত। সম্প্রতি একটি শক্তিশালী কার্টেল নেতাকে গ্রেপ্তার করার পর থেকেই প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ধারণা করা হচ্ছে, এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই রক্তক্ষয়ী হামলার কারণ হতে পারে।

২০০৬ সালে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে মেক্সিকো জুড়ে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদক–সংশ্লিষ্ট সহিংসতায় প্রাণ হারিয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ, যাদের অনেকের কোনো সন্ধান মেলেনি।

সূত্র: ফার্স্টপোস্ট


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪