| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯০

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১০:৩৮:৩৪:পূর্বাহ্ন  |  ৯৫৪১২৫ বার পঠিত
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯০
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৯০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে পাঁচজন এবং সিলেট বিভাগে তিনজন রোগী ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় ৬৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ৮৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

৩ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী। গত এক দিনে পাঁচজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু রোগী ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের; আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪