| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইমরান খানের নির্দেশে বিলুপ্ত পিটিআইয়ের রাজনৈতিক কমিটি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:৩১:৩১:অপরাহ্ন  |  ১১৮৩২৩৯ বার পঠিত
ইমরান খানের নির্দেশে  বিলুপ্ত পিটিআইয়ের রাজনৈতিক কমিটি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলের রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন। বুধবার তিনি একটি ছোট পরিসরের নতুন কমিটি গঠনের নির্দেশ দেন।

দলের তথ্য সচিব শেখ ওয়াক্কাস আকরাম ডন-কে জানান, প্রায় ৪০ সদস্যের বর্তমান রাজনৈতিক কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটিতে প্রাদেশিক প্রধান, বিরোধী দলের নেতা ও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য থাকার সম্ভাবনা রয়েছে।

ইমরান খান জাতীয় পরিষদে শাহিদ খাটাককে নতুন সংসদীয় নেতা নিয়োগের নির্দেশও দেন। তবে দলীয় সূত্র বলছে, এটি বাস্তবায়ন নাও হতে পারে। অতীতে জারতাজ গুলকে সংসদীয় নেতা করা হলেও এবার স্বাধীন প্রার্থীদের এ পদে বসানো নিয়ে আপত্তি উঠতে পারে। এছাড়া ইমরান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদিকে ইনসাফ লইয়ার্স ফোরাম (আইএলএফ) পুনর্গঠনের দায়িত্ব দিয়েছেন।

আফগানিস্তান ইস্যুতে সরকারের সমালোচনা

এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা আফগানিস্তানের সঙ্গে আলোচনায় সরকারের অনীহা এবং সীমান্ত বন্ধ থাকায় বাণিজ্য স্থবির হয়ে পড়ার সমালোচনা করেন।

ইসলামাবাদে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আসাদ কায়সার, তৈমুর খান ঝাগড়া, হালিম আদিল শেখ ও সাবেক সিন্ধু গভর্নর মুহাম্মদ জুবায়ের বক্তব্য দেন।

আসাদ কায়সার বলেন, সীমান্ত বন্ধ থাকায় কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, শিল্পকারখানা বন্ধ হচ্ছে এবং প্রদেশে হতাশা বাড়ছে। তিনি অভিযোগ করেন, খাইবার পাখতুনখোয়ার মানুষকে চোরাচালানকারী হিসেবে চিহ্নিত করা হলেও প্রকৃত সমস্যা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকা।

জুবায়ের বলেন, গত তিন বছরে দেশের রপ্তানি কমেছে এবং বাণিজ্য ঘাটতি ৩৭ শতাংশ বেড়েছে। তিনি দাবি করেন, চাকরি সংকট ২১ বছরের মধ্যে সর্বোচ্চ এবং মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।

তিনি আরও বলেন, আইএমএফের প্রতিবেদনে দেখানো হয়েছে পাকিস্তানের বিশেষ সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীগুলোকে অযথা সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু সরকার এ বিষয়ে কথা বলতেও আগ্রহী নয়।

তৈমুর ঝাগড়া অভিযোগ করেন, সরকার ইমরান খানের ওপর ‘তালেবান সমর্থক’ তকমা দিয়ে পরিবার ও দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিচ্ছে না। তিনি আরও জানান, শাসনব্যবস্থায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় পাকিস্তান সবচেয়ে পিছিয়ে আছে।

তিনি বলেন, বৃহস্পতিবার জাতীয় অর্থ কমিশনের (এনএফসি) বৈঠকে খাইবার পাখতুনখোয়া তাদের প্রাপ্য হিস্যা দাবি করবে, কারণ বর্তমান এনএফসি পুরস্কার সংবিধানসম্মত নয় এবং সাবেক ফাতার মানুষের যথাযথ বরাদ্দ মিলছে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪