| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২০০

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:০৩:২৩:পূর্বাহ্ন  |  ৯৪৯৪৭১ বার পঠিত
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই,  হাসপাতালে ভর্তি ২০০
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ডেঙ্গু সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি বলে শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগের জেলা এলাকায় ১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬ জন এবং খুলনা বিভাগে (জেলা এলাকায়) ২ জন ভর্তি হয়েছেন।

এ সময়ে সারা দেশে ২২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮২৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ; ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪