| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবদ্দশায় স্মৃতিস্তম্ভ দেখতে চান তারেক মাসুদের মা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ২২:৫৯:১৩:অপরাহ্ন  |  ১১৪৪৬৩৬ বার পঠিত
জীবদ্দশায় স্মৃতিস্তম্ভ দেখতে চান তারেক মাসুদের মা

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৮তম জন্মদিনে নুরপুর গ্রামের সমাধিস্থলে দাঁড়িয়ে ছেলের স্মৃতি নিয়ে আবেগাপ্লুত হন তাঁর মা নুরুন্নাহার মাসুদ। শতবর্ষী এই মা বলেন, ১৪ বছর ধরে ছেলের রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে বেঁচে আছি। মৃত্যুর আগে শুধু দেখতে চাই তাঁর নামে একটি দৃশ্যমান স্থাপনা।

তিনি জানান, তারেক মাসুদের মৃত্যুর পর প্রশাসন, সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন সমাধি ঘিরে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

ফাউন্ডেশনের সদস্য সচিব সাঈদ মাসুদ বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর নগরকান্দার জয়বাংলা মোড়ে নির্মিত ভাস্কর্যটিও ভেঙে ফেলা হয়। অথচ তারেক মাসুদ কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

তার জন্মদিনে সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন ফাউন্ডেশন, সাংবাদিক ও সুধীজন।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনী প্রাণ হারান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪