| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ১৯:২৪:৩৯:অপরাহ্ন  |  ৪৪৯ বার পঠিত
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন।রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোবিন্দপুর চার মাইল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জাকারিয়া ইসলাম (২৩) দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। 

আহত অটোচালক মনিরুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর চার মাইল এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি সহ ৪ যাত্রী আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত হয়েছেন অটোচালক মনিরুল ইসলাম, যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তার পুত্রবধু তামান্না (২০) তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়ায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪