| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: মাসুদ অরুণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ২১:৩৮:২৮:অপরাহ্ন  |  ৩৬৭ বার পঠিত
একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: মাসুদ অরুণ

মেহেরপুর প্রতিনিধি: ‘একদিকে ত্যাগী বিএনপি, খেটে খাওয়া মানুষের বিএনপি; অন্যদিকে দুই দিনের বিএনপি। ঘরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’—এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুণ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে মেহেরপুর শহরের কোর্ট মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশবিরোধী তৎপরতা ও সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টা রুখতে বিএনপির একাংশ এ সমাবেশের আয়োজন করে।

মাসুদ অরুণ বলেন, ‘রাজপথই আমাদের একমাত্র ঠিকানা। অনেক ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করা হয়েছে। তবে আমি কারও বিরুদ্ধে অভিযোগ তুলতে চাই না। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই সব ষড়যন্ত্র মোকাবিলায় ত্যাগী বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মেহেরপুরে সার ডিলার নিয়োগ ও বিক্রি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশের নাম করে মেহেরপুরে সব সারের ডিলার বিক্রি করা হয়েছে। এ জন্য আমি প্রশাসনকে দোষ দিই না। নেতারা যদি ডিলার বিক্রি করে বাণিজ্য করেন, বিএনপিকে বিক্রি করে খেতে পারেন, তাহলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আর কী করার আছে?’

তিনি আরও বলেন, জনগণের শক্তি ছাড়া বিএনপিকে রক্ষা করা সম্ভব নয়। দলের ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পালানোর কোনো জায়গা নেই। আমরা ভারত বা পাকিস্তানে যাব না। এই মাটিতে থেকেই চূড়ান্ত লড়াই শেষ করতে চাই।’

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য দেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা এবং বিএনপির সাবেক নেতা-কর্মীরা।

সমাবেশ শেষে মাসুদ অরুণের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪