| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ২৩:৪৫:২৬:অপরাহ্ন  |  ৯৩৯৯৮২ বার পঠিত
ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তাকে শোকজ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শনিবার বিকেলে মমেক হাসপাতাল প্রশাসন এ সিদ্ধান্ত নেয় বলে জানান সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান।

পরিদর্শনকালে ক্যাজুয়ালটি ওটিতে টেবিল রাখার কারণ জানতে চাইলে ডা. ধনদেব ডিজির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তিনি রোগীর চাপ, জনবল সংকট ও বিভাগীয় সীমাবদ্ধতার কথা তুলে ক্ষোভ প্রকাশ করেন। কথোপকথন উত্তপ্ত হলে ডিজি তাকে ‘মুখ সামলাতে’ বলেন, জবাবে ডা. ধনদেব সাসপেন্ড করলেও সমস্যা নেই বলে প্রতিক্রিয়া জানান।

ঘটনার পর ডিজি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাসপাতাল প্রশাসন জানায়, শোকজের জবাব পাওয়ার পর প্রয়োজনে তাকে অন্য বিভাগে দায়িত্ব দেওয়া হতে পারে।

২০২৩ সালের আগস্ট থেকে তিনি ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং চলতি বছর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪