| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে আবারও আক্রমণ জেনিফার লরেন্সের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ২৩:২১:৩৬:অপরাহ্ন  |  ১১৫৮১২৪ বার পঠিত
ট্রাম্পকে আবারও আক্রমণ জেনিফার লরেন্সের

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হলিউড অভিনেত্রী ও প্রযোজক জেনিফার লরেন্স তার নতুন ছবি ডাই মাই লাভ–এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের পডকাস্ট ‘দ্য ইন্টারভিউ’-তে অংশ নিয়ে সিনেমার পাশাপাশি মার্কিন রাজনীতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে আবারও কঠোর সমালোচনা করেন তিনি।

ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই তার বিরুদ্ধে সোচ্চার লরেন্স এবারও বলেন, সেই প্রশাসন ছিল বর্বর, এবং এখনো দেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায়, নির্বাচন হচ্ছে, কিন্তু পরিবর্তন কিছুই হচ্ছে না। দেশ এতটাই বিভক্ত যে কখনো কখনো মনে হয়, আমরা আগুনে ঘি ঢালছি।

ট্রাম্পের শুল্কনীতিকে শিল্প–বিরোধী উল্লেখ করে লরেন্স বলেন, এই নীতি আমেরিকান সিনেমা শিল্পের জন্য বড় ক্ষতিকর, এবং শিল্পীরা এর প্রভাব অনুভব করছেন। তবে তার ভাষায়, তাদের মত বদলানো সম্ভব নয়, কারণ তারা আমার রাজনৈতিক অবস্থান পছন্দ করে না।

রাজনৈতিক মতাদর্শ প্রকাশের মাধ্যম হিসেবেই তিনি কাজে মনোযোগী। তার প্রযোজনা সংস্থার সাম্প্রতিক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘ব্রেড অ্যান্ড রোজেস’ তালেবান দখলের পর আফগান নারীদের গল্প এবং গর্ভপাতবিষয়ক তথ্যচিত্র জুরাভস্কি বনাম টেক্সাস। লরেন্স বলেন, আমার কাজের মাধ্যমেই মানুষের কাছে নিজের রাজনৈতিক অবস্থান পৌঁছে দিই।

জেনিফার লরেন্স অভিনীত ও প্রযোজিত নতুন ছবি ডাই মাই লাভ গতকাল মুক্তি পেয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪