| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৯:০৫:৪২:অপরাহ্ন  |  ৬০২ বার পঠিত
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলন দমনের পরিকল্পনায় আওয়ামীপন্থি অভিনয় শিল্পীদের ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে (৪৫) কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন।

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে পাকা রাস্তার ওপর এক দফা আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিলেন। ওই সময় আসামিরা অবৈধ ও দেশি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়।

এজাহারনামীয় আসামিদের সঙ্গে জ্যোতিকা পাল জ্যোতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল পরিমাণ অর্থযোগান দেন। ওই ঘটনায় বাদী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চিকিৎসা নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪