| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৩:৩১:১১:অপরাহ্ন  |  ৪৩৪১২৭ বার পঠিত
ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ময়দা দিয়ে নকল ওষুধ তৈরি করার দায়ে রব্বানী ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বড় বাজেডুমরিয়া এলাকার সরকারপাড়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে আনসার ব্যাটালিয়নের একটি দল।

ভোক্তা-অধিদপ্তর সূত্রে জানা গেছে, রব্বানী ইসলাম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ময়দা দিয়ে বিভিন্ন নামী-দামি কোম্পানির নামে নকল ওষুধ তৈরি করে বাজারে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধ তৈরিতে ব্যবহৃত মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় প্রায় ৫ লাখ টাকার নকল ওষুধ ও অনিরাপদ খাদ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়দা দিয়ে তৈরি নকল ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ করা অনিরাপদ খাদ্য এবং ওষুধ ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ভোক্তা-অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জেলা ঔষধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মিতা রায় বলেন, রব্বানী ইসলাম তার বাড়িতে ময়দা দিয়ে বিভিন্ন ধরনের নকল ওষুধ তৈরি করে বাজারজাত করতেন। অভিযানে এসব নকল ওষুধ ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪