| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সাত আরোহী-ই নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৭:৪১:০৮:অপরাহ্ন  |  ৩৮৫৪২৯ বার পঠিত
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সাত আরোহী-ই নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ইভানোভো অঞ্চলে পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সকল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, উড্ডয়ন প্রস্তুতির নিয়মকানুন অনুসরণে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কমিটির এক বিবৃতিতে বলা হয়, ৯ ডিসেম্বর ২০২৫-এ ইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এএন-২২ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন।

তবে ঠিক কতজন ক্রু সদস্য বিমানে ছিলেন, তা কমিটি জানায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছিল, বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেরামত-পরবর্তী পরীক্ষামূলক ফ্লাইট হিসেবে বিমানটি উড্ডয়ন করেছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হওয়ায় মাটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।

ইভানোভো অঞ্চল মস্কো থেকে পূর্বদিকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ায় সামরিক পরিবহন ও সরঞ্জাম জড়িত দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। তবে এই দুর্ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪