সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত ৩ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপার্সন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে আলোচনা থাকলেও শারীরিক অবস্থার বিবেচনায় এ বিষয়ে এখনো চূড়ান্ত মত দেয়নি মেডিক্যাল বোর্ড।
রিপোর্টার্স২৪/এসসি