| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্যের স্টোরি ট্যাগ ছাড়াই রিশেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৯:২৫:১৫:পূর্বাহ্ন  |  ৩৭২৯৬৯ বার পঠিত
অন্যের স্টোরি ট্যাগ ছাড়াই রিশেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামে

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনস্টাগ্রাম এবার তার সবচেয়ে জনপ্রিয় ফিচার স্টোরি-তে যুক্ত করেছে যুগান্তকারী পরিবর্তন। এতদিন অন্যের স্টোরি রিশেয়ার করতে হলে সেই স্টোরিতে আপনাকে ট্যাগ বা মেনশন করা থাকতে হতো। কিন্তু নতুন আপডেটে সেই সীমাবদ্ধতা আর থাকছে না। এখন থেকে ব্যবহারকারীরা যে কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি ট্যাগ ছাড়াই নিজেদের প্রোফাইলে রিশেয়ার করতে পারবেন।

বিশ্বব্যাপী আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই রোল আউট হয়েছে এই নতুন সুবিধা। নতুন কী সুবিধা মিলবে? নতুন আপডেট অনুযায়ী-কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি দেখলেই ইউজারের সামনে অ্যাড টু স্টোরি অপশন দেখাবে।

সেই অপশন চাপলেই স্টোরিটি নিজের স্টোরিতে যুক্ত হয়ে যাবে। রিশেয়ার করা হলে ক্রেডিট বা সোর্স অটোমেটিকভাবে দেখাবে ইনস্টাগ্রাম। ট্যাগ থাকা বা পারমিশন দেওয়ার মতো ঝামেলা আর নেই। এটি বিশেষ করে তথ্যভিত্তিক কনটেন্ট, ইভেন্ট, ট্রেন্ডিং স্টোরি, সংবাদ বা শিক্ষামূলক স্টোরি ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে।

তবে সবার স্টোরি তো আর সবার ইচ্ছামত রিশেয়ার করা ঠিক নয়। আবার নিরাপদও নয়। সেই কারণে ইনস্টাগ্রাম এনেছে নতুন প্রাইভেসি অপশন। ‘অ্যালাউ শেয়ারিং টু স্টোরি’ সেটিং চালু থাকলে যে কেউ আপনার পাবলিক স্টোরি রিশেয়ার করতে পারবে। বন্ধ করে রাখলে কেউই রিশেয়ার করতে পারবে না, এমনকি পাবলিক অ্যাকাউন্ট হলেও। এটি সরাসরি ক্রিয়েটরদের কনটেন্ট সুরক্ষা, কপিরাইট সচেতনতা, এবং রিচ কন্ট্রোল নিশ্চিত করবে।

কীভাবে স্টোরি রিশেয়ার করবেন? প্রক্রিয়াটি খুবই সহজ, দেখে নিন-

১. ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন

২. যে কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি দেখুন

৩. স্টোরির নিচে বা ডানদিকে থাকা ‘অ্যাড টু স্টোরি’ অপশনে ক্লিক করুন

৪. চাইলে স্টিকার, টেক্সট বা গিফ যোগ করতে পারেন

৫. এরপর শেয়ার চাপলেই স্টোরি আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে

ইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেন

টিকটকের জনপ্রিয় ফিচার পাবেন ইনস্টাগ্রামে

সূত্র: লাইভমিন্ট


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪