| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১২:৫১:০৬:অপরাহ্ন  |  ৩৯৫১০২ বার পঠিত
বাউফলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও মো. মুনির হোসেনের সমর্থকরা। দুই গ্রুপ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল্লাহ জব্বার মৃধা।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র আব্দুল জব্বার মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী পলাশসহ আরও অনেকে।

বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪