| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুনামি সতর্কতা

৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উপকূলীয় অঞ্চল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৩:৫৪:৩০:পূর্বাহ্ন  |  ১১১১৬৩০ বার পঠিত
৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উপকূলীয় অঞ্চল

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাপানের উত্তর–পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উপকূলীয় অঞ্চল। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই দেশটির আবহাওয়া দপ্তর জাপান মেটেরিওলজিক্যাল এজেন্সি (জেএমএ) সতর্কতামূলক সুনামি সতর্কতা জারি করেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর আগে কয়েকদিন আগেই একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। পরপর বড় ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গত সোমবারের ভূমিকম্পের পর থেকেই সরকার হোক্কাইডো থেকে শুরু করে রাজধানী টোকিও–সংলগ্ন চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সতর্কতা জারি করেছিল। এক সপ্তাহের মধ্যে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনার কথাও জানানো হয়, যার কারণে সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছিল।

বিশ্বের অন্যতম ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি যেখানে ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪