| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাখাইনে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩৪ আহত ৭০

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৪:৩৬:৩৮:পূর্বাহ্ন  |  ৩৮৫২৩৭ বার পঠিত
রাখাইনে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩৪ আহত ৭০

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। ভয়াবহ এই হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এপি নিউজ।

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি বিমান থেকে ফেলা বোমার আঘাতে হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে বিষয়ে জান্তার কোনো কর্মকর্তা এখনো মন্তব্য করেননি।

উপকূলীয় রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-র মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত আরও তীব্র হয়েছে, যার প্রেক্ষাপটে বেসামরিক মানুষের ওপর হামলার ঘটনা বেড়েছে।

এদিকে, আগামী ২৮ ডিসেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে সামরিক জান্তা সরকার। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, নির্বাচন কেবল জান্তার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেই অনুষ্ঠিত হবে, যেখানে সন্ত্রাস ও সংঘাত পরিস্থিতি চরমে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪