| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউরোপের সামনে বড়সড় যুদ্ধের ছায়া: রুটের সতর্কবার্তা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৪:৫৬:১০:পূর্বাহ্ন  |  ১১২৪০৯৪ বার পঠিত
ইউরোপের সামনে বড়সড় যুদ্ধের ছায়া: রুটের সতর্কবার্তা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপীয় দেশগুলোকে সম্ভাব্য বড়সড় যুদ্ধের জন্য এখনই প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাটো সাধারণ সম্পাদক মার্ক রুটে। তিনি সতর্ক করে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যেই রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে সামরিক হামলার সক্ষমতা অর্জন করতে পারে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বার্লিনে দেওয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রুটে বলেন, রাশিয়া ইউরোপে যুদ্ধ ফিরিয়ে এনেছে। আমাদের সেই বড়সড় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যে যুদ্ধ একসময় আমাদের পূর্ব প্রজন্ম দেখেছে। তিনি জানান, ন্যাটোর ২০৩৫ সালের মধ্যে সামরিক ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা যথাযথ হলেও এখনই আরও দ্রুত, সমন্বিত এবং যুদ্ধকালীন মানসিকতায় প্রস্তুতি নেওয়া জরুরি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাশিয়ার সামরিক সক্ষমতা তার অর্থনীতি এবং চীনের প্রযুক্তিগত সহায়তায় আরও শক্তিশালী হচ্ছে। ফলে প্রত্যাশার চেয়ে দ্রুত ন্যাটোর ওপর হামলার ঝুঁকি তৈরি হতে পারে।

ইউক্রেনে চলমান যুদ্ধের মানবিক ক্ষতির কথা উল্লেখ করে রুটে জানান, ২০২২ সালে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে এক মিলিয়নের বেশি রুশ সেনা নিহত হয়েছে। তার ভাষায়, এটি দেখায়, প্রেসিডেন্ট পুতিন নিজের দেশের মানুষের জীবনকেও উৎসর্গ করতে প্রস্তুত।

রুটে চীনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, রাশিয়ার সামরিক সরঞ্জামে ব্যবহৃত প্রায় ৮০ শতাংশ গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক উপাদান আসে চীনের কারখানা থেকে। তার ভাষায়, কিয়েভ বা খারকিভে অসহায় বেসামরিক লোকজন যখন নিহত হয়, সেই হত্যার দায় চীনের প্রযুক্তিও বহন করে।

বক্তৃতার শেষে তিনি কড়া হুঁশিয়ারি দেন ইউরোপের আর অলস থাকার সুযোগ নেই। রাশিয়ার বাড়তে থাকা হুমকি মোকাবিলায় এখনই জরুরি প্রস্তুতি নিতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪