| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৮:১৪:৩৭:পূর্বাহ্ন  |  ১১৪৮১৮২ বার পঠিত
অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনা ঘটে তুলাসিপাকালু গ্রামের কাছে, পাহাড়ি গিরিপথের একটি তীক্ষ্ণ বাঁক নেওয়ার সময়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী, দুইজন চালক ও একজন সহকারী ছিলেন। জেলা কালেক্টরের তথ্য অনুযায়ী, নয়জন মারা গেছেন এবং সাতজনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে সিএইচসি চিন্তুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল থাকলে তাদের ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।

স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেছেন। জানা গেছে, বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে যায়।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪