স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট এলাকায় আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজার মানুষ চিকিৎসাসেবা নেন। রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সেক্টরের খেলার মাঠে ক্যাম্পটি চালু থাকে।
সাধারণ বাসিন্দা ছাড়াও সিকিউরিটি গার্ড, গৃহকর্মী ও শ্রমজীবী বহু মানুষ এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। আয়োজনে সার্বিক নির্দেশনায় ছিলেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন।
রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. আবু বকর সিদ্দিক সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা ক্যাম্প পরিচালনায় অংশ নেন। ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা ভবিষ্যতেও মানবিক এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
রিপোর্টার্স২৪/বাবি