| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কেরাণীগঞ্জের আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১১:৪৭:৪৩:পূর্বাহ্ন  |  ৩৯৭০২৬ বার পঠিত
১১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কেরাণীগঞ্জের আগুন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ প্রতিনিধি: রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজারে অবস্থিত বাণিজ্যিক ও আবাসিক ‘জাবালে নূর টাওয়ারে’ লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১১ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টা শেষে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শুরু হওয়া অভিযানে ভবনের নিচতলায় আটকা পড়া মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, ভবনের গঠনগত জটিলতা, অসংখ্য দোকানের তালা ও শাটার ভেঙে ভিতরে প্রবেশ এবং ঘন ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, “সবশেষ তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট গোডাউন, ওপরে আবাসিক কোয়ার্টার রয়েছে। বেজমেন্টে একমাত্র প্রবেশপথ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ হয়েছে।”

ফায়ার সার্ভিস পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ঘন ধোঁয়ার কারণে দুই-তিনতলা আচ্ছন্ন হয়ে পড়ে। সব দোকান শাটার দিয়ে বন্ধ থাকায় আগুনের সোর্সে পৌঁছাতে সময় লেগেছে। চারদিক থেকে অ্যাটাক করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে যাতে তা আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪