রিপোর্টার্স২৪ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু ঘটেনি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪০৪ জন মারা গেছেন।
বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৮০ জনই ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ জনে। বছরের মধ্যে সেপ্টেম্বর মাসে হাসপাতালে সর্বোচ্চ ১৫ হাজার ৮৬৬ জন ভর্তি হয়েছিলেন। অক্টোবর মাসে ২২,৫২০ জন, নভেম্বর মাসে ২৪,৫৩৫ জন এবং ডিসেম্বর পর্যন্ত ৫,৬৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিল মাসে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাই মাসে ১০,৬৮৪ জন এবং আগস্টে ১০,৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে মৃত্যু সংক্রান্ত তথ্য অনুযায়ী, বছরের মধ্যে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ৭৬ জন, অক্টোবর মাসে ৮০ জন, নভেম্বর মাসে ৯৯ জন এবং ডিসেম্বর মাসে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা