| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় ইনোভেশন ফেয়ারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ উদ্ভাবনী প্রকল্প

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১১:৫৭:৪৭:পূর্বাহ্ন  |  ৭১৮৪৭ বার পঠিত
ঢাকায় ইনোভেশন ফেয়ারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ উদ্ভাবনী প্রকল্প

চবি প্রতিনিধি: বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

গবেষণা ও উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে জমা পড়া ৪২টি প্রকল্পের মধ্য থেকে পাঁচটি প্রকল্প বাছাই করা হয়।

প্রদর্শিত প্রকল্পগুলো হলো—সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত গবেষণা ও সহযোগিতা কেন্দ্র, উচ্চশিক্ষায় আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল প্ল্যাটফর্ম, ড্রোন শনাক্তকরণ প্রযুক্তি ‘স্কাইগার্ড’, স্মার্ট এনার্জি ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ স্বাবলম্বী পরিবার এবং বাংলা ইশারা ভাষাকে টেক্সট ও কণ্ঠে রূপান্তরকারী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি।

সুনীল অর্থনীতিবিষয়ক প্রকল্পটি উপস্থাপন করেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী। প্রকল্পটিতে মৎস্য, মেরিকালচার, সামুদ্রিক জৈবপ্রযুক্তি ও নবায়নযোগ্য সামুদ্রিক জ্বালানির সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুর ইসলামের উদ্যোগে প্রস্তাবিত আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল প্ল্যাটফর্মে টেলিভিশন চ্যানেলের পাশাপাশি মোবাইল অ্যাপ, ইউটিউব ও ওয়েবসাইট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শরীফ হাসানের দল ‘স্কাইগার্ড’ নামে ড্রোন শনাক্তকরণ ডিভাইস তৈরি করেছে। একই বিভাগের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের দল স্মার্ট মিটার, হোম অটোমেশন ও হাইব্রিড এনার্জি ম্যানেজমেন্টের সমন্বয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনার মডেল উপস্থাপন করেছে।

এ ছাড়া শিক্ষার্থী আলিফ আল জামানের দল কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার ভিশন ব্যবহার করে বাংলা ইশারা ভাষাকে টেক্সট ও কণ্ঠে রূপান্তরের প্রযুক্তি প্রদর্শন করেছে।

মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্পগুলোর সমন্বয় ও মনিটরিংয়ের দায়িত্ব পালন করেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং ইইই বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪