| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে মৃত্যু আরও ৫ জনের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১২:১৭:২৬:অপরাহ্ন  |  ৪১২৯৩৬ বার পঠিত
ডেঙ্গুতে মৃত্যু আরও ৫ জনের

স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন।

রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের দুইজন বরিশাল বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এবং একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী রয়েছে।

সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪