| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মারা গেছেন বিচারপতি মেজবাহ উদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০১:৩৬:১৯:পূর্বাহ্ন  |  ১১৩০৪৩৩ বার পঠিত
মারা গেছেন বিচারপতি মেজবাহ উদ্দিন

সিনিয়র রিপোর্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি , জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন মারা গেছেন। রোববার(১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০:৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

২০০৯ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। আওয়ামী ও সমমনা আইনজীবীদের নিয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি। তিনি সম্মিলিত পেশাজীবী সমন্বয়ে পরিষদের বিভিন্ন পর্যায়ের সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

তার পুত্র কন্যাদের অনেকেই আইনজীবী। তার জামাতা সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। আত্মীয়-স্বজনের বাইরেও তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণ আগ্রহী রেখে গেছেন।

তার মৃত্যুতে আইনাঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪