| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও সদরে গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৯:২৩:০৪:পূর্বাহ্ন  |  ১১১৮৩৭৫ বার পঠিত
ঠাকুরগাঁও সদরে গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট বড় কলোনির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক ধাওয়া করে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম করণ (৩১)। তিনি ঠাকুরগাঁও সদর থানাধীন এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাঁর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য তিন হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করণ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে ঠাকুরগাঁও সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন। উদ্ধার করা গাঁজাটি বিক্রির উদ্দেশ্যেই তিনি নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪