| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৭:২৬:৪২:পূর্বাহ্ন  |  ৩৮৯২৬৮ বার পঠিত
পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। এ উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাইডাইভিংয়ে অংশ নেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের মূল অনুষ্ঠানে এই ঐতিহাসিক প্যারাস্যুটিং প্রদর্শন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং আয়োজন হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

১২ হাজার ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্পে অংশ নেওয়া ৫৪ জনের মধ্যে রয়েছেনবাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এ ছাড়া ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে শ্রদ্ধা জানান।এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধান ও ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।

এদিন তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করে। একই সঙ্গে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোর আয়োজন করা হয়। দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অনুরূপ ফ্লাই-পাস্ট ও ব্যান্ড শো অনুষ্ঠিত হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভোরে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার ও রঙিন নিশানে সজ্জিত করা হয়। বিজয় দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দেশব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয় মেলার আয়োজন করেছে।

এ ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪