স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী থানা এলাকা থেকে ১৭ জন এবং উত্তরা থানা এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্লবী থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. মাজম (৩১), মো. লামিন (৩৫), সোলাইমান আহম্মেদ (২০), মো. রাব্বি (১৯), মো. পুতুল (৪৫), মো. সাকিব হোসেন (২৫), মো. পাপ্পু (৩৫), ইব্রাহিম শেখ (২৯), ফেকু (৩০), সাগর সরকার (২৫), সুজন (২২), আনোয়ার হোসেন (৩৫), ইশাকুল ইসলাম জিসান (২৪), আব্রাহাম হোসেন আবির (২১), আবুল হোসেন (৩৫), আবুল হোসেন (২৬) ও আব্দুল গাফফার (৪৫)।
উত্তরা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রনি আকন্দ (২৯), আকাশ (২২), জাকির (৪০), বিল্লাল হোসেন (২৬), ইউসুফ (৩০), তানজিল খান (২৫), সাফিন বিন সাত্তার (২৩), গোলাম কিবরিয়া (২৬), নয়ন সরদার (২৩), জনি (৩২), মোখছেদুল মমিন (২৭), তাজিম মিয়া (২২), জয়নাল আবেদীন (২৮) ও রনি গাজী (২৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাই নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি অথবা বিভিন্ন অপরাধে জড়িত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি