| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরান ঢাকায় প্লাস্টিকের গোডাউনে আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৪:২৮:৫৯:অপরাহ্ন  |  ৩৬৮৯৬৪ বার পঠিত
পুরান ঢাকায় প্লাস্টিকের গোডাউনে আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক:  পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ১১টি ইউনিট।

ডিউটি অফিসার বলেন, সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪