| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে পুকুর খননের ঘটনায় কৃষক নিহত, ভেকু চালক আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:৫৫:৪২:পূর্বাহ্ন  |  ৩৯৮৫১১ বার পঠিত
রাজশাহীতে পুকুর খননের ঘটনায় কৃষক নিহত, ভেকু চালক আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননের কাজে বাধা দেওয়ায় এক কৃষক জুবায়ের হোসেন (২৫) ভেকু (এক্সেভেটর) গাড়ির চাকার নিচে পড়ে নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের স্থানীয় কৃষক রফিজের ছেলে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে ভেকুর নিচে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভেকু দিয়ে পুকুর খননের কাজ চলছিল এবং জুবায়ের কৃষিজমি রক্ষার জন্য এতে বাধা দেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ভেকুতে আগুন দেয়। পুলিশ ভেকু চালক “আবদুল হামিদ (২৮)” কে আটক করেছে। নিহতের মরদেহ বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা আছে।

মোহনপুর ইউএনও ফাহিমা বিনতে আখতার জানান, পুকুর খনন বন্ধে জনতার বাধার কারণে ঘটনার সূত্রপাত। তিনি এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪