| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:০১:৪৯:অপরাহ্ন  |  ৩৪৭৯০২ বার পঠিত
প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে আলাপকালে তিনি এ হামলার ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, পত্রিকা দুটির কার্যালয় ও সংবাদকর্মীদের ওপর সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি সম্পাদকদের আশ্বস্ত করে বলেন, এ দুঃসময়ে সরকার তাদের পাশে রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করে।

টেলিফোনালাপে তিনি সম্পাদকদের এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি খুব শিগগিরই পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪