| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:৫৮:৪২:অপরাহ্ন  |  ৯৮৯৩৩১ বার পঠিত
নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্বাস্থ্য খাতভিত্তিক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)-এর ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রতীক ইজাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি নির্বাচিত হয়। সভা শেষে বিএইচআরএফ নির্বাচন ২০২৬-এর চেয়ারম্যান আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনটির সিনিয়র সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল এবং কবির আহমেদ খান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আয়নাল হোসেন (আজকের পত্রিকা) ও মোহাম্মদ আল আমিন (ডেইলি সান)। যুগ্ম সম্পাদক হয়েছেন মাহমুদ কমল (মাছরাঙা টিভি)। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজাদুল আদনান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান (সমকাল), দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান (কালবেলা)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামিমুজ্জামান চৌধুরী (মোহনা টিভি), বুদ্ধদেব কুণ্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), তাওসিয়া তাজমিম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-টিবিএস) এবং নেসার উদ্দিন আহাম্মদ।

এর আগে সদ্য বিদায়ী সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাবেক অর্থ সম্পাদক মো. বায়েজীদ মুন্সী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনার পর সদস্যদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, স্বাস্থ্য খাতের নীতি-সংকট, কাঠামোগত দুর্বলতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার করাই নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। পাশাপাশি সদস্যদের পেশাগত অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় করার অঙ্গীকারও করেন তারা।

বিএইচআরএফ নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি স্বাস্থ্য খাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত, শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪