| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির আসনে নির্বাচনে লড়বেন তার বোন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৯:৩৯:১৮:অপরাহ্ন  |  ৯১৭৮৭৩ বার পঠিত
হাদির আসনে নির্বাচনে লড়বেন তার বোন

স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ছিলো শরিফ ওসমান হাদির। দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হওয়ায় ওই আসনে প্রার্থী হচ্ছেন তার বোন মাসুমা বেগম।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাসুমা বেগমের প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে। একই সমাবেশে হাদির নামে শাহবাগ চত্বরে একটি স্থাপনা এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবিও জানানো হয়।

শাহবাগ মোড়ে আয়োজিত ওই সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদির মৃত্যু হতে পারে না। কারণ, হাদি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। 

তিনি বলেন, আজ সুশীল সমাজ অনেক কথা বলছে, কিন্তু কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় তাদের কোনো বক্তব্য দেখা যায়নি। তাই বাংলাদেশে সুশীলগীরী চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গতকাল রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র সহিংসতা দেখা দেয়। এরমধ্যে ধানমন্ডির ছায়ানট, কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টাররের প্রধান কার্যালয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ অন্যতম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪