| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা রন্টু সরকার গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৫:৪১:৩৬:অপরাহ্ন  |  ৩৫৭৮৯৬ বার পঠিত
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা রন্টু সরকার গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি:  নেত্রকোণা আওয়ামী লীগ নেতা রন্টু কুমার সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছেন মডেল থানার পুলিশ। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শনিবার রাতের শেষ দিকে নিজ বাসা থেকে রন্টু কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রন্টু কুমার সরকারের নামে কোনো মামলা নেই।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার জানান, ডেভিল হান্ট ফেজ-২ অভিযান এবং ২০২৪ সালের পটপরিবর্তনের পর মডেল থানায় দায়ের করা মামলায় সন্দেহজনক হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতে সোপর্দ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪