| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান অজানা: অতিরিক্ত আইজিপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৯:০৩:২১:অপরাহ্ন  |  ৩৭৬৯৫৬ বার পঠিত
হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান অজানা: অতিরিক্ত আইজিপি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট অবস্থান এখনও জানা যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার তিনি বলেন, গোয়েন্দা সংস্থা বিষয়টি অনুসন্ধান করছে, কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা প্রমাণিত হয়নি।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, ফয়সালের শেষ অবস্থান খুঁজে বের করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তিনি বলেন, কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি যে সে দেশের বাইরে চলে গেছে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে সঠিক তথ্য পেতে আমাদের অভিযান চলমান।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে ঘটতে পারে এবং ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে সব এজেন্সি মাঠে কাজ করছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪