| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদি হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে: ডিবি প্রধান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা প্রকাশ করেছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, হত্যাকারী ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেপ্তার করা যায়নি, তবে তদন্ত ও অভিযান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে।

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৯:২৮:১৭:অপরাহ্ন  |  ৩৫৭২০০ বার পঠিত
ওসমান হাদি হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে: ডিবি প্রধান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্যক্তিগত উদ্দেশ্য থাকার সম্ভাবনা কম।

ডিবিপ্রধান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করতে পারেননি। অপরাধীরা নিজেদের অবস্থান গোপন করে বিভ্রান্তি সৃষ্টি করছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের আসল নম্বরপ্লেট খুঁজে বের করা হয়েছে এবং তদন্ত চলমান। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, হত্যার পর ফয়সাল পিস্তলের ব্যাগটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বলেন, ফিলিপসহ আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

ওসমান হাদি ১২ ডিসেম্বর ঢাকা পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিতে আহত হন। পরে তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হলেও সেখানে মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪