| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিবন্ধন সনদ পেল তারেকের আমজনতার দল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ২০:১২:২০:অপরাহ্ন  |  ৯৬৯৪৪২ বার পঠিত
নিবন্ধন সনদ পেল তারেকের আমজনতার দল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এবার আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করে ইসি।

এর আগে দুটি দাবি আপত্তির বিষয়ে গত ১৫ ডিসেম্বর শুনানি করে নির্বাচন কমিশন। ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর চ্যাপ্টার ৬এ এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায়, বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪