| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২২ মামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:৫৯:৪০:অপরাহ্ন  |  ৩৭৩৫৫২ বার পঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২২ মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৭২২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এই অভিযান পরিচালনা করে। ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ২১টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি অটোরিকশা ও ১০৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। এই বিভাগে মোট মামলা হয়েছে ২২৯টি।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ১১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই বিভাগে মোট মামলা সংখ্যা ১২২টি। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে মোট ১৬৩টি মামলা নথিভুক্ত করা হয়।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে সবচেয়ে বেশি মামলা হয়েছে। সেখানে ২৬টি বাস, চারটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ২১০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা করা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ১০টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়। ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা করা হয়েছে।ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, সাতটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা নথিভুক্ত করা হয়।

এছাড়া অভিযান চলাকালে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ২৬২টি যানবাহন ডাম্পিং এবং ১০৮টি যানবাহন রেকার করে সরিয়ে নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪