| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, হোটেল মালিকের জরিমানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ০৯:৩৮:০২:পূর্বাহ্ন  |  ১৭৮৬৪৮৬ বার পঠিত
বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, হোটেল মালিকের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, নষ্ট ও পচা আলু-সবজি ব্যবহার এবং খাবারের অতিরিক্ত মূল্য রাখার অপরাধে তাজ হোটেল অ্যান্ড সুইটমিটের মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে।

এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পামফ্লেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪