| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর পিকআপ আটকে চাঁদা নেওয়ার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৫ ইং | ১০:০৩:৪৯:পূর্বাহ্ন  |  ১৭২২৯২৬ বার পঠিত
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর পিকআপ আটকে চাঁদা নেওয়ার অভিযোগ
ছবির ক্যাপশন: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর পিকআপ আটকে চাঁদা নেওয়ার অভিযোগ

রংপুর প্রতিনিধি :

রংপুর মেট্রোপলিটন হারাগাছ এলাকার এক ব্যবসায়ীর তামাক পরিবহনের পিকআপ আটকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের বিরুদ্ধে। 


চাঁদাবাজির এমন ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রানী বিড়ি ফ্যাক্টরির পরিচালক মোতাহার হোসেন কাজল রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 


লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে একটি তামাকবাহী পিকআপ হারাগাছে তার গোডাউনে আসার পথে নগরীর সাহেবগঞ্জ বাজারে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে ৩-৪ জন ব্যক্তি পিকআপটি আটক করে গাড়িতে থাকা তার কর্মচারীর নিকট চাঁদা দাবি করে। পরে তার কর্মচারীরা তাকে ফোনে বিষয়টি জানায় এবং সে সময় নাহিদ ফোনে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ঘটনা সামাল দিতে তিনি নাহিদের দেয়া বিকাশ নম্বরে (০১৯২৮৬১২৬৫০) পাঁচ হাজার টাকা পাঠালে গাড়িটি ছেড়ে দেয়। এই অভিযোগ পত্রে তিনি দলের নেতাদের কাছে ব্যবসায়ী সমাজকে নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন।


ভুক্তভোগী ব্যবসায়ী মোতাহার হোসেন জানান, এ ঘটনার পর একাধিক বিড়ি ফ্যাক্টরি মালিকের কাছে তিনি এরকম অভিযোগ শুনতে পান। পরে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশাল তালুকদারকে জানালে তিনি জেলা কমিটির নেতাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। 


অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাহিদুল ইসলাম নাহিদ বলেন, মোতাহার হোসেন কাজলের তামাকের গাড়ি স্থানীয়রা আটক করলে তিনি আমাকে ফোন দিয়ে সেখানে যেতে বলেন। পরে আমি সেখানে গিয়ে ছেলেপেলেদের চা খাওয়ানোর জন্য কিছু টাকা দিতে বললে তিনি পাঁচ হাজার টাকা আমার বিকাশে পাঠান। এটাই এখন আমার অপরাধ।


নাহিদ বলেন, অভিযোগকারী কাজল তার কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। এবং তিনি ও আহ্বায়ক মিলে তার বিরুদ্ধে কাজ করছেন।  


রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন বলেন,

এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি।আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে যত বড় নেতাই হোক না কেন সে ছাড় পাবে না। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪