| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গানে গানে সংহতি-সমাবেশ

নিরাপত্তাহীনতার অবসান ও সংস্কৃতির সুরক্ষার আহ্বান ছায়ানটের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২৩:০৭:৫১:অপরাহ্ন  |  ৩৪৮১৮৫ বার পঠিত
নিরাপত্তাহীনতার অবসান ও সংস্কৃতির সুরক্ষার আহ্বান ছায়ানটের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ছায়ানট সংস্কৃতি-ভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে নিরাপত্তাহীনতার অবসান ও বাঙালি সংস্কৃতির সুরক্ষার আহ্বান জানিয়েছেন ছায়ানটের সভাপতি সারোয়ার আলী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে আয়োজিত ‘গানে গানে সংহতি-সমাবেশ’-এ তিনি এসব কথা বলেন। আবহমান বাংলা সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সাম্প্রতিক সহিংস হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সারোয়ার আলী বলেন, এমন পরিস্থিতিতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে জাতিসত্তা ও সংস্কৃতি রক্ষায় সমাজকে সক্রিয় করতে হবে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রাপথ নির্বিঘ্ন হোক।

সমাবেশে দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিসেবী ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করা একাধিক কালজয়ী গান পরিবেশন করেন।

এই সংহতি-সমাবেশের মাধ্যমে সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বাংলা সংস্কৃতির অসাম্প্রদায়িক, মানবিক ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে উচ্চকিত করাই ছিল আয়োজনের মূল বার্তা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪