| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনুশীলন ছেড়ে চলে গেছেন নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৫:২৫:২২:অপরাহ্ন  |  ৩৩৪৮৯৩ বার পঠিত
অনুশীলন ছেড়ে চলে গেছেন  নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ

স্টাফ রিপোর্টার : নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ জানিয়ে দলীয় অনুশীলন ছেড়ে চলে গেছেন  নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন তারা মাঠ ছাড়েন। পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার বিমানের টিকিটও কেটে ফেলেন। 

তালহা জানিয়েছেন, ‘কোনো কিছুই আসলে আমাদের অধীনে নেই, আমরা কোচ হওয়া সত্ত্বেও কিছু জানি না। সুজন ভাইও কিছু জানে না, আমাদের কাছে কোনো কিছুর দায়িত্ব (বুঝিয়ে) দেয়নি। অনুশীলনের কিছু নাই বল বা স্ট্যাম্প যেটা বলেন মানে রাবারের যে স্ট্যাম্প একটাও নাই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, বিপিএলে দুইদিন ধরে কাজ করতে পারছি না। 

তিনি আরো বলেন, যখন ঢাকায় ছিলাম তখন আমাদের প্র্যাকটিস থাকত ১১টায়, আর বল নিয়ে আসতো দুই ঘণ্টা পরে বেলা ১ টায়। ক্রিকেটারদের কাছ থেকে বল নিয়ে আমরা অনুশীলন করেছি ঢাকায়। এখানে আমাদের কাছে বল বুঝিয়ে দেবে না, মনে হয় আমরা চুরি করব। আজকে আমরা অনুশীলনে এসেছি, কালকে আমাদের প্রথম ম্যাচ। আজকে বল নিয়ে এসেছে মাত্র তিনটা আর কোন কিছু (প্রয়োজনীয় সরঞ্জাম) নাই, মানে কোনো কিছুই নাই।’ 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪