| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিটন-মেহেদিকে আর্থিক জরিমানা করবে বিসিবি

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৩:২৯:১৭:অপরাহ্ন  |  ১৪৪৩ বার পঠিত
লিটন-মেহেদিকে আর্থিক জরিমানা করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদিকে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে জরিমানার অঙ্ক চূড়ান্ত করা হতে পারে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।

বিসিবি সূত্রের তথ্য অনুযায়ী, জরিমানার অর্থ ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হবে, নাকি আলাদাভাবে অর্থদণ্ড নির্ধারণ করা হবে—এ বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি। তবে শাস্তির অর্থের পরিমাণ প্রকাশ্যে জানানো হবে না বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে জাতীয় দলে নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে শেখ মেহেদির বিরুদ্ধে। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিষয়টি বিসিবির শৃঙ্খলা কমিটির নজরে আসে।

অন্যদিকে, বোর্ডকে অবহিত না করে দেশের বাইরে যাওয়ার ঘটনায় জবাবদিহির মুখে পড়েন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দুই ক্রিকেটারকেই শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হয়েছে।

শুনানি শেষে তাঁদের ব্যাখ্যা পর্যালোচনা করে আর্থিক জরিমানা আরোপের নীতিগত সিদ্ধান্ত নেয় শৃঙ্খলা কমিটি। এখন জরিমানার অঙ্ক ও তা আদায়ের পদ্ধতি চূড়ান্ত হওয়ার অপেক্ষা।

বিসিবির এই সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় দলের ক্রিকেটারদের আচরণবিধি ও বোর্ডের নির্দেশনা মেনে চলার বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪