| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধীদলের পতন শুরু হয়েছে, ১১ দল এখন ৯ দলে: রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ২২:৪৩:৪৯:অপরাহ্ন  |  ১৬১৪ বার পঠিত
বিরোধীদলের পতন শুরু হয়েছে, ১১ দল এখন ৯ দলে: রাশেদ খান

স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের পতন নিয়ে কর্নেল (অব.) অলি আহমেদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। 

তিনি দাবি করেন, বিরোধী রাজনৈতিক জোটে ঐক্যের পরিবর্তে ভাঙনের প্রবণতা দেখা যাচ্ছে।

রাশেদ খান বলেন, সম্প্রতি খেলাফত মজলিস জোট থেকে বেরিয়ে যাওয়ায় আগে যে জোটকে ১১ দলীয় বলা হতো, তা এখন ৯ দলীয় অবস্থায় নেমে এসেছে। তাঁর মতে, এটি বিরোধী জোটের দুর্বলতার ইঙ্গিত।

তিনি আরও দাবি করেন, কর্নেল (অব.) অলি আহমেদ অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি নিজের রাজনৈতিক মূল্যায়ন তুলে ধরে বলেন, বিএনপির সিদ্ধান্তের পেছনে জামায়াতের সম্ভাব্য লাভ-লোকসানের হিসাবও বিবেচনায় ছিল।

এ ছাড়া রাশেদ খান কর্নেল (অব.) অলি আহমেদের সাম্প্রতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এবং তার বক্তব্যের সমালোচনা করেন।

রাশেদ খানের মতে, বিরোধী শিবিরে ঐক্যের পরিবর্তে বিভক্তির প্রবণতাই বর্তমানে বেশি দৃশ্যমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪