| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাবিপ্রবির ‘সি’ ইউনিটের লিখিত পরীক্ষার বিষয়ে পরিবর্তন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৮:১৪:৫৫:অপরাহ্ন  |  ৩০৯২৬৩ বার পঠিত
হাবিপ্রবির ‘সি’ ইউনিটের লিখিত পরীক্ষার বিষয়ে পরিবর্তন

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষার একটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) লিখিত পরীক্ষার বিষয়ে এ সংশোধন করা হয়েছে। এ বিষয়ে গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) একটি অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অফিস আদেশে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদের স্নাতক কোর্সে লেভেল–১, সেমিস্টার–১–এ শিক্ষার্থী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির তৃতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘সি’ ইউনিটের লিখিত পরীক্ষায় আগে নির্ধারিত ‘বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিষয়ের পরিবর্তে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা’ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তবে ভর্তি পরীক্ষার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

এদিকে হাবিপ্রবির স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে বুধবার। চলতি বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট এক হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪