স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে চট্টগ্রাম রয়্যালস সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে নিয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেওয়ায় ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল।
বিপিএল পরিচালনায় অক্ষমতা ও প্রত্যাশিত স্পন্সর না পাওয়ায় ট্রায়াঙ্গুল সার্ভিস গভর্নিং কাউন্সিলকে চিঠি দিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করলেও পারিশ্রমিক দিতে পারেননি।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানান, যাঁদের সঙ্গে চুক্তি সম্পন্ন আছে, তাঁরা পারিশ্রমিক পাবেন। যাদের কাগজ নেই, তাঁদের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে।
নতুন ব্যবস্থাপনায় চট্টগ্রাম রয়্যালসের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশারকে। প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিস ইকবাল।
রিপোর্টার্স২৪/বাবি