| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিকে ইতিহাসের সেরা বললেন লামিনে ইয়ামাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৭:১৯:১১:অপরাহ্ন  |  ১০৯ বার পঠিত
মেসিকে ইতিহাসের সেরা বললেন লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলে ছিলো মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয়বার সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরার কাছ থেকে খালি হাতে ফিরতে হয় এই ফুটবল ঈশ্বরকে।

৩৯ বছর বয়সে এসেও এই মহাতারকার এমন পারফরম্যান্সে তাক লাগিয়েছে বিশ্বকে। আসন্ন ব্যালন ডি’অর জয়েরও যোগ্য দাবিদার ধরা হচ্ছে এই আর্জেন্টাইনকে। এমন সময় আবার বোমা ফাটালেন স্প্যানিশ বিশ্বকাপ জয়ী তারকা লামিনে ইয়ামাল। তিনি বলেছেন,লিওনেল মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এবং তিনিই একাই ম্যাচে পার্থক্য গড়ে দেন।

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আর্জেন্টিনার হয়ে মেসির মহাকাব্যিক বিশ্বকাপ অভিযানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মেসির এই বয়সে এসেও এমন বিশ্বমানের পারফর্ম্যান্স করা সত্যিই অবিশ্বাস্য।

লামিন ইয়ামাল বলেন, ‘আর্জেন্টিনার দলে ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও, দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিও। কারণ প্রতিটি বড় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনিই সবসময় ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন।

তিনি যা এবং নতুন করে তিনি যা করে দেখিয়েছেন, সব মিলিয়ে আমার কাছে তিনিই এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়। লিও-র বয়সে এসে কোনো খেলোয়াড় এই পর্যায়ে এমন পারফর্ম্যান্স করতে পারে, তা সে লিও হলেও কেউ আশা করেনি। তাই আমার কাছে সেই সেরা বলে যোগ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪