| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনার দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৮:৪৭:৫৪:অপরাহ্ন  |  ৩৪৯৯৭৩ বার পঠিত
মেঘনার দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘এমভি জাকির সম্রাট-৩’ এবং ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য মেরিন কোর্টে মামলা করা হবে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে সংঘর্ষের পর নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা সাংবাদিকদের বলেন, সংঘর্ষে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা অভিমুখী ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসে। রাত ২টার দিকে হাইমচর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকা-বরিশাল রুটের ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার সময় নদীতে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা খুব কম ছিল।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪