| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরা-৪ আসনে বাবা ছেলের মনোনয়নপত্র জমা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৯:২৭:৪৪:অপরাহ্ন  |  118141 বার পঠিত
সাতক্ষীরা-৪ আসনে বাবা ছেলের মনোনয়নপত্র জমা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই ভিন্ন রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা এবং তার ছেলে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা দলীয় প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪